ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড পিএইচডি: মিসৌরি বিশ্ববিদ্যালয়ে ইবি শিক্ষার্থী শফিক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৭ ১৪:৪৭:৫১
​যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড পিএইচডি: মিসৌরি বিশ্ববিদ্যালয়ে ইবি শিক্ষার্থী শফিক ​যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড পিএইচডি: মিসৌরি বিশ্ববিদ্যালয়ে ইবি শিক্ষার্থী শফিক

ইবি প্রতিনিধি: তাছনিম আলম

যুক্তরাষ্ট্রের স্বনামধন্য মিসৌরি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ফুল ফান্ডেড স্কলারশীপসহ পিএইচডি করার সুযোগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী শফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়টির ‘ফল-২০২৬’ সেশনে এ সুযোগ লাভ করেছেন।

জানা যায়, শফিকুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শুধুমাত্র পড়ালেখায় নয়- টিউশনি, ক্লাবিং এবং গবেষণায় একাধারে সময় দিয়েছেন। 

নিজের অনুভূতি প্রকাশ করে শফিকুল ইসলাম বলেন, “যখন বুঝতে শিখলাম মানুষ তার স্বপ্নের সমান বড় তখন থেকেই শুরু হলো যাত্রা। বড় স্বপ্ন আর বুক ভরা সাহস নিয়ে সবসময় এগিয়ে চলেছি। আজকে  ফুল ফান্ডেড পিএইচডি অফার পেয়ে আমি খুব খুশি। সামনে এভাবেই এগিয়ে যেতে চাই। অনেক অনেক বড় হতে চাই। শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই।”

তিনি আরও বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়। যাঁরা আমাকে সহযোগিতা করেছেন, দিকনির্দেশনা দিয়েছেন এবং বিশ্বাস রেখেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সবার কাছে দোয়া চাই, যেন সামনের পথটা আরও সুন্দর হয়।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ