পঞ্চগড় সদর থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ আটক ৩ জনের কারাদণ্ড, সাজাপ্রাপ্ত আসামি কারাগারে।
পঞ্চগড় সদর থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ আটক ৩ জনের কারাদণ্ড, সাজাপ্রাপ্ত আসামি কারাগারে।
মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার পঞ্চগড় :
পঞ্চগড় সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এছাড়া এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
পঞ্চগড় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা সদর থানার অফিসার ইনচার্জের (ওসি) সার্বিক তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান, নেতৃতে এসআই মো. তৈয়ব আলী, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ, এএসআই লিটন এবং কনস্টেবল রাসেলসহ পুলিশের একটি চৌকস দল সদর থানার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চলাকালে পঞ্চগড় জেলার মসজিদ পাড়া এলাকার মো. ফয়জুল হকের ছেলে মো. সুজনকে (২৬) ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে সংক্ষিপ্ত বিচার আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে জেলার উত্তর রামেরডাঙ্গা এলাকার মৃত তফে আলীর ছেলে মো. ওয়াহিদ ওরফে ওয়াহিদের (২৮) কাছ থেকে ৩ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তাকেও সংক্ষিপ্ত বিচার আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া গড়িনা বাড়ি এলাকার মৃত দেবারু ইসলামের ছেলে মো. একরামুল হকের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আদালত তাকেও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করেছেন।
অন্যদিকে, পুলিশের এই অভিযানে সিআর ২৫১/২৩ নম্বর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. বিপ্লব হোসেনকে গ্রেফতার করা হয়। মালিডাঙ্গা এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে বিপ্লবকে বিজ্ঞ আদালতের মাধ্যমে পঞ্চগড় জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পঞ্চগড় সদর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আসাফুল ইসলাম বলেন , অপরাধ দমন ও মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স