ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ার চান্দলা মডেল হাই স্কুলে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৭ ০১:২১:১৮
ব্রাহ্মণপাড়ার চান্দলা মডেল হাই স্কুলে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ার চান্দলা মডেল হাই স্কুলে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ অপু খান চৌধুরী।।
 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া চান্দলা মডেল হাই স্কুলে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে স্কুল প্রঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক কামরুল হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো: অপু খান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক তফাজ্জল হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ অপু খান চৌধুরী।
 
উপস্থিত ছিলেন, সমাজ সেবক জয়দল হোসেন মেথু, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, এডভোকেট আবদুল আলীম খান, সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, মোঃ আবুল হোসেন বাবুল, হিরন মিয়া, মোঃ সিপু খান চৌধুরী, অপু, অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান ইমন আলী ভূঁইয়া, শিক্ষক মোঃ আব্দুল মতিন, রেহেনা আক্তার, শারমিন আক্তার, আল আমিন, আক্তার হোসেন ভূঁইয়া, নাসরিন আক্তার, তফাজ্জল হোসেনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজন। অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ ওসমান গনি। দোয়া ও মিলাদ শেষে উপস্থিত সকলের মাঝে তাবরক বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ