ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ আটক- ১

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৭ ০১:১১:৩৭
ভালুকায় বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ আটক- ১ ভালুকায় বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ আটক- ১

 

ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-


ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।  এ সময় একটি প্রাইভেটকার সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ভড়াডোবা হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালী বাঘরাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে একটি প্রাইভেটকার তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পুলিশ জানায় অভিযানে প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা মুল্যের ভারতীয় মদ উদ্ধার করা হয়।

 এ সময় প্রাইভেটকারে থাকা মো. রাকিবকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মদ ও ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করেছে হাইওয়ে পুলিশ। ভরাডোবা হাইওয়ে পুলিশের ওসি মো. ইশতিয়াক আহমেদ বলেন, অবৈধ মাদক পরিবহন প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় একটি মামলা রজু হয়েছে এবং যথাযথ পক্রিয়ায়  আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ