ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​আশারতলী তাফহীমুল কুরআন মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৬ ২৩:২৮:১৪
​আশারতলী তাফহীমুল কুরআন মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রেসক্লাবের  নবনির্বাচিত সভাপতি   আমিনুল ইসলাম ​আশারতলী তাফহীমুল কুরআন মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম


হেলাল উদ্দীন (মিঞাজী)
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:


বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মাদ্রাসার সুপার মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসাটির সভাপতি ও গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদরাসার ভাঃ অধ্যক্ষ মাওলানা মুফিজুর রহমান।

সহ সুপার মোঃ ইউনুছের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও মাদরাসা পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর।

অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; বরং নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

দীর্ঘদিন ধরে এ এলাকায় শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রেখে আসা এ প্রতিষ্ঠানে এবার ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তাদের সফলতা কামনা করে মহান আল্লাহর নিকট বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নুর মোহাম্মদ।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ