ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​ইবিতে 'আবৃত্তি আবৃত্তি'র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষবরণ ও নবীনবরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৬ ২১:০৭:৩৯
​ইবিতে 'আবৃত্তি আবৃত্তি'র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষবরণ ও নবীনবরণ অনুষ্ঠান ​ইবিতে 'আবৃত্তি আবৃত্তি'র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষবরণ ও নবীনবরণ অনুষ্ঠান

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন 'আবৃত্তি আবৃত্তি'র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'বর্ষবরণ' ও 'নবীনবরণ' অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বৈশাখের ৩য় দিনে বেলা ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে "কবিতার ছন্দে নতুনের আবাহন 
মহুয়ার পালায় আবৃত্তির পুর্ণজাগরণ" প্রতিপাদ্যকে ধারণ করে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

নওশিন পণির্নী সুম্মা'র সভাপতিত্বে ও ফারহানা ইবাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক (লিপু) এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার প্রথম আবৃত্তি সংগঠন 'কন্ঠবিথী'র সদস্যবৃন্দ এবং অনলাইন আবৃত্তি সংগঠন 'কন্ঠতরঙ্গ'।

এছাড়াও উপস্থিত ছিলেন আবৃতি আবৃত্তি'র সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সাগর, গত কমিটির সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য আবু রায়হান সহ সংগঠনের সক্রিয়  সদস্যরা।

নবীন বরণ অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে যেয়ে এক নবীন বলেন, 
“মঞ্চে কথা বলার যে যোগ্যতা আমি সেটা এই আবৃত্তি আবৃত্তি সংগঠন থেকে পেয়েছি”। 
আরও এক নবীন বলেন, “আমি আবৃত্তিকে ভালবাসি, আবৃত্তি আমাকে ভালবাসে”।

সংগঠন সভাপতি নওশীন পর্ণিনী সুম্মা বলেন,
বৈশাখের আগমনী হাওয়ায় ভেসে আসছে নবজাগরণের সুর,আর সেই সুরের সাথে তাল মিলিয়ে আমরা একত্রিত হয়েছি সংস্কৃতির আবহে নিজেদের আবিষ্ট করতে, নবীনদের বরণ করে নিতে এবং উদযাপন করতে আমাদের প্রিয় পরিবার, প্রিয় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী।

তিনি আরও বলেন, 'আসুন আমরা শুদ্ধতার চর্চা করি'—এই মহান স্লোগানকে ধারণ করে 'আবৃত্তি আবৃত্তি' ইসলামী বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে ২০০৩ সালের ১৪ই এপ্রিল।দীর্ঘ এই পথচলায় সংগঠনটি সাহিত্যচর্চা, আবৃত্তি ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে এটি বাংলাদেশ আবৃতি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত একটি স্বনামধন্য সংগঠন হিসেবে তার কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকের এই আয়োজনকে হয়ে উঠছে আরও তাৎপর্যপূর্ণ।কেননা, নবীন বরণ অনুষ্ঠানের পাশাপাশি আমরা উদযাপন করছি এই প্রিয় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৩ থেকে ২০২৬ 'আবৃত্তি আবৃত্তি'র দীর্ঘ পথচলা।

এই গৌরবময় দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সংগঠনের প্রতিষ্ঠাতা ও পূর্বসূরিদের যাদের হাত ধরে শুরু হয়েছিল এই আলোকিত পথচলা।আজ আমরা তথাকথিত ধারার বাইরে গিয়ে একটু ভিন্নভাবে এই আয়োজনটি করেছি।একক আবৃত্তির সাথে আছে দ্বৈত প্রযোজনা, চিঠি ও পুঁথিপাঠ,কাব্যনাট্য,কাব্যনৃত্য ও 'আবৃত্তি আবৃত্তি'র বিশেষ প্রোযোজনা 'মহুয়ার পালা'।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ