ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​মদনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৬ ১৮:৩০:১৪
​মদনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​মদনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার মদন উপজেলার শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ইকবাল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চানগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ শেকুল, জুবাইদা রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মুখলেসুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, বিদায়ী শিক্ষার্থী ও অন্যান্য ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বলেন, শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ