ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৬ ১৬:০৩:৩০
আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো
নিজস্ব প্রতিবেদক
সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের জন্য একটি হাসপাতাল আছে যেটি মাত্র ৫০ শয্যা বিশিষ্ট, এ হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সংসদে তিনি এ কথা বলেন।

 
রুমিন ফারহানা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদা মাফিক ঔষধ, আধুনিক যন্ত্রপাতি সবকিছুর সংকট বিদ্যমান। আমাদের হাসপাতালে ১০ কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে গেছে। এখন পুরাতন দোতলা ভবনে কাজ চালানো হচ্ছে। আমাদের এই হাসপাতালে ৬৪টি পদ শূন্য রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ