ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার অভিযোগে ঢাকা কলেজে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৬ ১৪:১১:৩৪
শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার অভিযোগে ঢাকা কলেজে বিক্ষোভ শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার অভিযোগে ঢাকা কলেজে বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের দাবিতে সাম্প্রতিক আন্দোলনে অংনেওয়া শিক্ষার্থীকে শিক্ষকরা হেনস্তা করেছেন—এমন অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

 
 
 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকা কলেজে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।

বিক্ষোভকারীরা জানান, আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে সম্প্রতি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী রুহি আক্তার শিক্ষক কর্তৃক হেনস্তার শিকার হোন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

একইসঙ্গে আন্দোলনে অংশ নেওয়া সরকারি তিতুমীর কলেজের সানি নামের আরেক শিক্ষার্থীকে অপহরণ ও মিথ্যা মামলার ভয়ভীতি দেখানোর অভিযোগও তোলেন তারা।

 
 

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী সৈয়দ আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, একজন শিক্ষার্থী শুধু মত প্রকাশের কারণে হেনস্তার শিকার হবেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা নিরাপদ শিক্ষার পরিবেশ চাই।

আরেক শিক্ষার্থী মো. আবু বকর বলেন, শিক্ষার্থীদের ওপর এ ধরনের ভয়ভীতি ও মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করতে হবে। অন্যথায় আন্দোলন আরও বিস্তৃত হবে।

এ সময় বিক্ষোভকারীরা তিন দফা দাবি জানান। এগুলো হলো—হেনস্তার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া এবং ভয়ভীতি ও মিথ্যা মামলার রাজনীতি বন্ধ করা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ