মদনে নার্স স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক
মদনে নার্স স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামে এক নার্সের হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী আরিফুল ইসলামের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে পৌরসদরের বাড়িভাদেরা রোডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। তাদের সাত বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আহত মারুফা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান জানান, আহত মারুফাকে ময়মনসিংহ মেডিক্যালে পাঠানো হয়েছে। তার স্বামী আরিফুলকে পুলিশ হেফাজতে নিয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মদন থানার ওসি হাসনাত জামান বলেন, খবর পেয়ে অভিযুক্ত আরিফুল ইসলামকে হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স