ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি সদস্যের অবৈধ মজুদ, বাড়িতে মিলল ১ হাজার লিটার ডিজেল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৬ ১৩:০৩:৪৬
ইউপি সদস্যের অবৈধ মজুদ, বাড়িতে মিলল ১ হাজার লিটার ডিজেল ইউপি সদস্যের অবৈধ মজুদ, বাড়িতে মিলল ১ হাজার লিটার ডিজেল
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ইউপি সদস্যের বাড়িতে মিলেছে ১ হাজার লিটার ডিজেল। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের শাহিনুর ইসলামকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে শাহিনুর ইসলামের বাড়িতে ৫ ব্যারেল (প্রায় ১ হাজার লিটার) ডিজেল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। তিনি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগ স্বীকার করেন। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দ করা প্রায় ১ লাখ টাকা মূল্যের ডিজেল জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে কিছু ব্যক্তি মোবাইল কোর্টের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে এবং হামলার উদ্দেশ্যে এগিয়ে এলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জব্দকৃত ডিজেল পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রয় করা হবে বলে জানানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে স্থানীয় সরকার সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। এ সময় সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

সবচেয়ে বেশি সম্ভাব্য দৃশ্যপটগুলোর একটি হলো এমন এক ধরনের মুখোমুখি অবস্থানে ফিরে যাওয়া যাকে 'নিয়ন্ত্রিত উত্তেজনা বৃদ্ধি' হিসেবে বর্ণনা করা যেতে পারে।

এর অর্থ হলো, সংঘাত পূর্ণমাত্রার যুদ্ধে পৌঁছাবে না, আবার সামরিক পদক্ষেপ থেকেও দুই পক্ষ পুরোপুরি বিরত থাকবে না। এতে করে অবকাঠামো, সামরিক লক্ষ্যবস্তু এমনকি সরবরাহ লাইনের ওপর সীমিত আকারে হামলা অব্যাহত থাকতে পারে।

এক্ষেত্রে প্রক্সি শক্তিগুলোর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ইরাক বা লোহিত সাগরে তৎপরতা বৃদ্ধির পাশাপাশি এসব নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি চাপ মিলিয়ে সরাসরি যুদ্ধের তীব্রতা না বাড়লেও সংঘাতের ভৌগোলিক বিস্তার বাড়তে পারে।

বিশ্লেষকরা এই পরিস্থিতিকে বর্ণনা করছেন "ছায়া যুদ্ধ" হিসেবে।

"দুই পক্ষই পূর্ণমাত্রার যুদ্ধে না জড়িয়ে একে অপরকে প্রভাবিত করতে নিজেদের বিকল্প ও চাপ প্রয়োগের উপায়গুলো ব্যবহার করতে চায়", বিবিসি নিউজ পার্সিয়ানকে বলেন হামিদরেজা আজিজি।

তিনি আরও বলেন, "যদি যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়, তাহলে ইরান তার মিত্র বাহিনীর মাধ্যমে—বিশেষ করে ইয়েমেনে—নতুন পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা বেশি।"

তবে এই দৃশ্যপটও ঝুঁকিমুক্ত নয়। উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে ভুল হিসাবের ঝুঁকিও বাড়ে, এবং কোনো পক্ষই ইচ্ছাকৃতভাবে উত্তেজনা না বাড়ালেও একটি ভুল সিদ্ধান্ত সংঘাতকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ