নেত্রকোণায় অবৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্টে ৩১ হাজার লিটার জব্দ
নেত্রকোণায় অবৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্টে ৩১ হাজার লিটার জব্দ
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণায় অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও বিপুল পরিমাণ জ্বালানি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের ঠাকুরাকোণা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্স নামের দুই প্রতিষ্ঠানকে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে অভিযুক্ত করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামছুজ্জামান আসিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে পৃথক দুই মামলায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় অভিযান চালিয়ে আনুমানিক ৩১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা। জব্দকৃত জ্বালানি সরকারের অনুকূলে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রশাসন জানিয়েছে, জেলায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স