ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প শান্তি প্রিয় মানুষ: হোয়াইট হাউসের উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৬ ১১:০৪:২৬
ট্রাম্প শান্তি প্রিয় মানুষ: হোয়াইট হাউসের উপদেষ্টা ট্রাম্প শান্তি প্রিয় মানুষ: হোয়াইট হাউসের উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলার বলেছেন, মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প ‘শান্তি প্রিয় মানুষ’। তবে যুক্তরাষ্ট্র ইরানের হুমকি মেনে নেবেন না বলে জানান মিলার।

গত সপ্তাহান্তে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কেজানো চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেন।

মিলার মার্কিন সম্প্রচার মাধ্যমটিকে বলেন, ‘ট্রাম্প শান্তি প্রিয় মানুষ। তবে যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে: যুক্তরাষ্ট্রের ওপর খবরদারি করা যাবে না এবং ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।’

মিলার বলেন, একটি সামরিক অভিযানে তাদের জ্বালানি অবকাঠামো বহু বছরের জন্য ধ্বংস হয়ে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্র তা করতে চায় না।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায়, ইরান একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সঠিক পথ বেছে নেবে। তবে ইরান যদি ভুল পথ বেছে নেয়, তাহলে যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য এটি চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ