‘ঐতিহ্যে বাঙালাহ’– ব্যতিক্রমী নববর্ষ উদযাপনে ইবি শাখা ছাত্রশিবির
‘ঐতিহ্যে বাঙালাহ’– ব্যতিক্রমী নববর্ষ উদযাপনে ইবি শাখা ছাত্রশিবির
ইবি প্রতিনিধি
‘বাংলা নববর্ষ– ১৪৩৩’ উদযাপনের লক্ষ্যে বৈশাখের ২য় দিনে (১৫ এপ্রিল) ইবি বটতলায় ‘ঐতিহ্যে বাঙালাহ’ শীর্ষক বঙ্গাব্দের ইতিহাস ও পল্লীসংস্কৃতির ধারায় ঐতিহ্যের প্রদর্শনী কর্নারের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
প্রদর্শনীতে যেসকল বিষয় স্থান পেয়েছে–
বঙ্গাব্দের জন্ম:
বাংলার কৃষিভিত্তিক বাস্তবতায় হিজরি চান্দ্র সনের সঙ্গে ফসল তোলার সময়ের মিল ছিল না, ফলে কৃষকদের আগাম খাজনার চাপ পড়ত। এই অসামঞ্জস্য দূর করতে সম্রাট আকবর ১৫৮৪ সালে ফসলি সন প্রবর্তন করেন, যা কৃষি ও প্রশাসনের মধ্যে সময়গত সামঞ্জস্য আনে। বঙ্গাব্দের জন্ম তাই শুধু পঞ্জিকার পরিবর্তন নয়-এটি ছিল ন্যায়ভিত্তিক শাসন ও জনকল্যাণমুখী প্রশাসনিক দূরদর্শিতার এক ঐতিহাসিক উদাহরf
বাঙ্গালাহ থেকে বঙ্গাব্দ:
সুলতানি আমলে 'বাঙ্গালহ' একটি স্বতন্ত্র ভূখন্ড-ও রাজনৈতিক পরিচয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলার ঐক্যবদ্ধ পরিচয়ের সূচনা করে।
অর্থাৎ "বাঙ্গালাহ” ছিল রাজনৈতিক পরিচয়ের ভিত্তি। সুলতানি আমলে প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে। কৃষিভিত্তিক অর্থনীতি সময় নির্ধারণে প্রভাব ফেলে। মুঘল আমলে সময়ব্যবস্থা উন্নত হয়। বঙ্গাব্দ একটি ধারাবাহিক বিবর্তনের ফল। মুসলিম শাসন সময়চিন্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
সুলতানি বাংলার সমাজ জীবন, সংস্কৃতি ও আত্মপরিচয়:
সুলতানি আমল বাংলায় এক স্বর্ণযুগ ও স্বাধীন আত্মপরিচয়ের সময়, যা হিন্দু-মুসলিম সংস্কৃতির মিশ্রণে একটি উন্নত, সুসহনশীল ও সমৃদ্ধ জনপদ তৈরি করেছিল। ইলিয়াস শাহী ও হোসেন শাহী আমলে শিল্প, সাহিত্য, স্থাপত্য এবং বাণিজ্য-অর্থনীতিতে অভূতপূর্ব উন্নতি ঘটে, যেখানে বাংলা ভাষা ও সংস্কৃতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছিল।
সুলতানি আমলে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিশেষ বিকাশ লাভকরে। সুলতানদের পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা রাজদরবারে মর্যাদা পায়; ফারসি ও আরবির প্রভাবের পাশাপাশি বাংলা সাহিত্যও সমৃদ্ধ হতে থাকে। একই সঙ্গে ইসলামি সংস্কৃতি ও বাংলার লোকঐতিহ্যের সংমিশ্রণে গড়ে ওঠে এক অনন্য মুসলিম বাঙালি সংস্কৃতি-যেখানে পোশাক, স্থাপত্য, সংগীত, ভাষা ও সামাজিক আচরণে ফুটে ওঠে এক স্বতন্ত্র পরিচয়। এভাবেই সুলতানি বাংলা কেবল একটি শাসনকাল নয়, বরং ছিল বাংলার সাংস্কৃতিক আত্মগঠনের এক স্বর্ণযুগ।
খাদ্য সংস্কৃতি-মুসলিম ঐতিহ্যের মেহমানদারি:
বিভিন্ন উৎসবে খাদ্যসংস্কৃতিতে মুসলিম সমাজের মেহমানদারি, সৌজন্য এবং সামাজিক আভিজাত্যের একটি সুস্পষ্ট প্রতিফলন দেখা যায়। নববর্ষের দিনটি কেবল নতুন বছরের সূচনা নয়, বরং আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অতিথিদের সঙ্গে আন্তরিক সম্পর্ক নবায়নেরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই পরিসরে খাদ্য হয়ে ওঠে সৌহার্দ্য ও সামাজিক উষ্ণতার প্রধান বাহন।
বাংলার মুসলিম পরিবারগুলোতে নববর্ষ উপলক্ষে জর্দা, ফিরনি, শিরনি, পিঠাপুলি ও বিভিন্ন ঐতিহ্যবাহী মিষ্টান্ন প্রস্তুতের যে রীতি দেখা যায়, তা দীর্ঘদিনের সাংস্কৃতিক ধারাবাহিকতার অংশ। এই আয়োজনের ভেতরে মোগল ও নবাবি আমলের দস্তরখান-সংস্কৃতির এক মার্জিত উত্তরাধিকার লক্ষ করা যায়। ফলে আপ্যায়ন শুধু পারিবারিক অভ্যাস নয়, বরং ঐতিহাসিক রুচি ও আভিজাত্যেরও স্মারক।
"জর্দা, ফিরনি, শিরনি ও পিঠাপুলির আয়োজনের মধ্য দিয়ে এই সংস্কৃতি পারিবারিক সৌজন্য, নৈতিক উদারতা এবং উৎসবকেন্দ্রিক সামাজিক বন্ধনের এক পরিশীলিত প্রকাশে রূপ নেয়।"
পুঁথি সাহিত্যে নববর্ষ ও মুসলিম কবিদের অবদান:
পুঁথি সাহিত্যে নববর্ষ ও মুসলিম কবিদের অবদান বাংলার মধ্যযুগীয় সাহিত্যধারায় পুঁথি সাহিত্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান অধিকার করে আছে। এই ধারায় মুসলিম কবিরা কেবল ধর্মীয় কাহিনি রচনা করেননি, বরং বাংলার প্রকৃতি, ঋতুচক্র এবং জনজীবনের বাস্তবতাকেও গভীর মমতায় তুলে ধরেছেন। ফলে পুঁথি সাহিত্য এদেশের সমাজজীবন ও মানসগঠনের এক মূল্যবান দলিল হয়ে উঠেছে।
এই সাহিত্যধারায়, মুসলিম কবিরা বাংলার সাংস্কৃতিক বিকাশে গভীর ও মৌলিক অবদান রেখেছেন। পুঁথি সাহিত্যে নববর্ষ ও মুসলিম কবিদের অবদান বাংলার মধ্যযুগীয় সাহিত্যধারায় পুঁথি সাহিত্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান অধিকার করে আছে পুঁথি সাহিত্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর জনসম্পৃক্ত পাঠ-সংস্কৃতি। বৈশাখী মেলা কিংবা গ্রামীণ আসরে এসব পুঁথি সুর করে পাঠ করা হতো, যা সাধারণ মানুষের জন্য সাহিত্য, নীতিশিক্ষা এবং ঐতিহ্যবোধের এক সহজ মাধ্যম হয়ে উঠত।
ড. মুহাম্মদ শহীদুল্লাহর অবদান:
আধুনিক ও বৈজ্ঞানিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ড. মুহম্মদ শহীদুল্লাহর নামের সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি ছিলেন একজন বিশিষ্ট ভাষাবিদ, চিন্তাবিদ ও গবেষক, যিনি বাংলা পঞ্জিকাকে আরও সুশৃঙ্খল ও ব্যবহারোপযোগী রূপ দেওয়ার প্রয়াসে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর উদ্যোগ বাংলা সনের ঐতিহাসিক ধারাকে নতুন ভিত্তি প্রদান করে।
দীর্ঘ সময় ধরে বাংলা পঞ্জিকার মাসগুলোর দিনসংখ্যা নির্ধারণে সুনির্দিষ্ট নিয়মের অভাব ছিল, ফলে প্রশাসনিক কাজ, সামাজিক আয়োজন এবং ধর্মীয় হিসাবের ক্ষেত্রে জটিলতা দেখা দিত। এই বাস্তব সমস্যা সমাধানের লক্ষ্যে ১৯৬৬ সালে ড. মুহম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে একটি সংস্কার কমিটি গঠিত হয়। এই কমিটি বাংলা পঞ্জিকাকে একটি সুসংহত কাঠামোর মধ্যে নিয়ে আসে
সমৃদ্ধ বাঙ্গালাহ: বাণিজ্য, মসলিন ও বিশ্বসংযোগ:
মসলিন বাংলার ঐতিহ্যবাহী বয়নশিল্পের সর্বোচ্চ উৎকর্ষের প্রতীক। এটি কেবল একটি সূক্ষ্ম বস্তু ছিল না; বরং বাংলার প্রাকৃতিক পরিবেশ, কারুশিল্প, নান্দনিকতা এবং প্রযুক্তিগত দক্ষতার এক অনন্য সমন্বয়। বিশেষত ঢাকাকে কেন্দ্র করে গড়ে ওঠা মসলিন শিল্প তার অতি মিহি গঠন, কোমলতা এবং স্বচ্ছতার জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে। বাংলার বিশেষ জলবায়ু, নদীবিধৌত পরিবেশ, 'ফুটি কার্পাস' তুলার প্রাপ্যতা এবং দক্ষ তাঁতিদের শ্রম এই শিল্পকে অসাধারণ উচ্চতায় পৌঁছে দেয়। তৎকালীন বিশ্ব অর্থনীতিতে বাংলা একটি অত্যন্ত প্রভাবশালী এবং কৌশলগত বাণিজ্যিক 'হাব' হিসেবে প্রতিষ্ঠিত ছিল। এইসমৃদ্ধির মূলে ছিল চট্টগ্রামের মতো প্রাকৃতিক বন্দর, যাকে পর্তুগিজরা এর বিশালত্বের কারণে 'পোর্তো গ্রান্দে' বা মহান বন্দর হিসেবে অভিহিত করত।
বাংলার উর্বর ভূমি ও কারিগরদের দক্ষতায় উৎপাদিত মসলিন তো বিশ্বখ্যাত ছিলই, এর পাশাপাশি উচ্চমানের রেশম, চাল, চিনি, লবণ এবং সুগন্ধি মসলা সারা বিশ্বে রপ্তানি হতো।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স