ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া, ম্যানেজার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৫ ১৩:০৭:২২
ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া, ম্যানেজার গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া, ম্যানেজার গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
কাজের মান নিয়ে অভিযোগ তোলার কারণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরিকুল ইসলাম নামে এক উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ নিয়ে পেটানোর ঘটনায় মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত ঠিকাদারের ম্যানেজার ফোরকানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে ভুক্তভোগী প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় স্থানীয় ঠিকাদার লোকমান হোসেন ও তার গাড়িচালক বিল্লাল হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ওসি জানান, মামলার পর মঙ্গলবার রাতে ঠিকাদারের ব্যবস্থাপক ফোরকানকে গ্রেপ্তার করা হয়েছে।

এলজিইডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগরের মেরকুটা বাজার থেকে শিবপুর গ্রাম পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণ কাজ পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সড়কটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। ওই প্রতিষ্ঠানের নির্মাণকাজ তদারকির দায়িত্বে ছিলেন স্থানীয় ঠিকাদার লোকমান হোসেন।

নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠায় গত সোমবার ঢাকা থেকে এলজিইডির একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শনে যায়।

এ সময় কাজের মান নিয়ে প্রশ্ন তুললে ঠিকাদার লোকমান হোসেন ও তার লোকজন প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে বাগবিতণ্ডা হয়।

প্রতিনিধিদলের সামনেই প্রকৌশলীকে মারধর করা হয়। একপর্যায়ে প্রকৌশলী তরিকুল ইসলাম দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। ঠিকাদার লোকমান হাতে বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ