ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় ভাইয়ের চাকুতে ভাই খুন


আপডেট সময় : ২০২৬-০৪-১৫ ১০:৫১:৩৬
গলাচিপায় ভাইয়ের চাকুতে ভাই খুন গলাচিপায় ভাইয়ের চাকুতে ভাই খুন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি 
গলাচিপায়  জমিজমার বিরোধকে কেন্দ্র করে ভাইয়ের চাকুর আঘাতে চাচাতো ভাই খুন হয়েছে।  ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত পৌনে ১০ টার দিকে। উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের ৫নম্বর  ওয়ার্ডের পশ্চিম কাচারিকান্দা মোল্লা বাড়িতে এ ঘটনাটি ঘটে। 

জানা গেছে, উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের ৫নম্বর  ওয়ার্ডের পশ্চিম কাচারিকান্দা মোল্লা বাড়ির সামনে মোতাহার মোল্লার ছেলে শহীদুল মোল্লাকে (৪৫) তার চাচাতো ভাই কাঞ্চন মোল্লার ছেলে দুলাল মোল্লা পিঠে চাকু দিয়ে আঘাত করে। এসময় শহিদুল মোল্লার ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে দুলাল মোল্লা পালানোর সময় স্থানীয় গ্রামবাসীরা দুলাল মোল্লাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে আহত শহীদুল মোল্লাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ উদ্ধার করে সুরাত হাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করেছেন।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইন চার্জ মো. জিল্লুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে সুরাত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনার সাথে জড়িত দুলালকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ