ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে আবারো বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য


আপডেট সময় : ২০২৬-০৪-১৪ ২২:১৫:২৯
কুড়িগ্রামে আবারো বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য কুড়িগ্রামে আবারো বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় মোঃ আব্দুল জব্বার আলী (৬১) নামের এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব কালু ডাঙ্গা (বিবিসির মোড় সংলগ্ন) এলাকার বাসিন্দা এবং মৃত মেহের আলীর দ্বিতীয় পুত্র।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আব্দুল জব্বার আলী পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। তিনি দুই সন্তানের জনক। দীর্ঘদিন ধরে তিনি নীরবে জীবনযাপন করলেও হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গত সোমবার (১৩ এপ্রিল ২০২৬) রাতের কোনো এক সময় তিনি নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরদিন মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তার আপন বোন জামাই মোঃ আব্দুল করিম তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি আব্দুল জব্বার আলীকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
 
পরে বিষয়টি দ্রুত উলিপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
 
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
 
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
 
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ