কালচারাল সোসাইটির উদ্যোগে ইবিতে বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কালচারাল সোসাইটির উদ্যোগে ইবিতে বিতর্ক উৎসব অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ‘ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি’র আয়োজনে ‘পহেলা বৈশাখ বিতর্ক উৎসব–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকে ‘প্রচলিত পহেলা বৈশাখ উৎসবকে বাঙালি সংস্কৃতি হিসেবে স্বীকৃতি দেবে না’ শীর্ষক এ বিতর্কটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, বিতর্কে সরকারি দলের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন- শান্ত শিশির, মন্ত্রী হিসেবে- মারজাহান আক্তার তানিয়া ও সাংসদ হিসেবে- মিশুক শাহরিয়ার। বিরোধী দলের বিরোধীদলীয় নেতা হিসেবে ছিলেন- মুমতাহিনা রিনি, উপনেতা হিসেবে- নাজমুল হাসান আরাফাত ও সাংসদ হিসেবে- লাবিদ হাসান ইফতি।
বিতর্কটিতে স্পিকারের দায়িত্ব পালন করেন- সোলেমান তালুকদার এবং বিচারকের দায়িত্ব পালন করেন- রায়হান বিশ্বাস। সরকারি দল এবং বিরোধীদলীয় দল নিজ নিজ দলের পক্ষে যুক্তির লড়াইয়ে কতটা তীব্র ছিল, তা উপস্থিত দর্শক মাত্রই বুঝতে পেরেছেন। পাল্টাপাল্টি বক্তব্য, যুক্তির সংঘর্ষ আর বুদ্ধিবৃত্তিক ‘ঝগড়ায়’ পুরো আয়োজনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত ও উপভোগ্য। বিচারকের সিদ্ধান্তমতে উভয় দলকে বিজয়ী ঘোষণা ও উভয় দলের বিতার্কিকদের পুরস্কার প্রদান করা হয়।
বিতর্ক শেষে আয়োজকরা বলেন, অনেকেই নববর্ষ উদযাপনকে কেবল নৃত্য, গান কিংবা কিছু আনুষ্ঠানিক আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ করে দেখেন এবং এসব দিককে নেতিবাচকভাবে মূল্যায়ন করেন। অথচ নববর্ষ উদযাপনের পরিসর শুধু বিনোদনেই সীমাবদ্ধ নয়। বুদ্ধিবৃত্তিক চর্চা, মতবিনিময় ও যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমেও নববর্ষকে অর্থবহভাবে উদযাপন করা সম্ভব। আজকের এই বিতর্ক আয়োজন তারই একটি উৎকৃষ্ট উদাহরণ।
উল্লেখ্য, এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন হল ডিবেটিং সোসাইটির দায়িত্বশীলরা। দর্শক হিসেবে সাধারণ শিক্ষার্থীসহ বহিরাগত সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স