সংখ্যাগরিষ্ট জনগণের মতামত হিসেবে জনগণ গণভোটে হ্যাঁ দিয়েছে, জনগণের মতামতের অবমূল্যায়ন করলে জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে : মাওলানা জহির উদ্দিন বাবর
আপডেট সময় :
২০২৬-০৪-১৪ ২১:০৯:২৮
সংখ্যাগরিষ্ট জনগণের মতামত হিসেবে জনগণ গণভোটে হ্যাঁ দিয়েছে, জনগণের মতামতের অবমূল্যায়ন করলে জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে : মাওলানা জহির উদ্দিন বাবর
নিজস্ব প্রতিবেদক
সংখ্যাগরিষ্ট জনগণের মতামত হিসেবে জনগণ গণভোটে হ্যাঁ দিয়েছে, জনগণের মতামতের অবমূল্যায়ন করলে জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবর। আজ ১৪ই এপ্রিল মঙ্গলবার নগরীর টাউন হল অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে ইউনিট দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৪ শের গনঅভ্যুত্থানে তরুনরা জীবন দিয়েছেন, দুই হাজার ছাত্রজনতার জীবন হাজার হাজার মানুষের হাত পা চোখ হারানোর মাধ্যমে অন্তবর্তী সরকার গঠিত হয়েছে। সেই অন্তবর্তী সরকারের ঐক্যমত কমিশনের মাধ্যমে ৩১ টি দল মিলে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত ছিল নির্বাচিত সরকার প্রথম ৩০ দিনের মধ্যেই ঐক্যমত কমিশনের নেয়া সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন করবে কিন্তু বর্তমান সরকারি দল জনগনকে দেয়া ওয়াদা রক্ষা করেনি। জনগণকে ধোকা দিয়ে ক্ষমতায় গিয়ে এখন জুলাই সনদকে অস্বীকার করছে।
ক্ষমতাসীন সরকারের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে মহানগর আমির বলেন, আপনাদের চেয়ে হাসিনার চেয়ে শক্তিশালী হতে পারেননি, সৈরাচারী হাসিনার মত শক্তিশালী সরকারও জনগণের বিদ্রোহী টিকে থাকতে না পেরে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সরকার সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে সিটি কর্পোরেশন কর্পোরেশন ও জেলা পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় দলীয় প্রতিনিধদের নিয়োগ দিয়েছে। দলের অনুগতদের নিয়োগ দেরার হাত থেকে রেহাই পায়নি দেশের বিশ্ববিদ্যালয় সমূহ। সরকারকে এহেন অগণতান্ত্রিক আচরন থেকে ফিরে আসতে হবে, অনতিবিলম্বে স্থানীয় সরকারে নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
মহানগর আমির আরও বলেন, ইউনিট দায়িত্বশীলগন আন্দোলনের প্রান, ইউনিটের কাজ শক্তিশালী হলে আন্দোলন শক্তিশালী হবে। বরিশাল মহানগরীর সকল ইউনিট সভাপতি ও সেক্রেটারি ভাইয়েরা এখানে উপস্থিত এই দায়িত্বশীল ভাইয়েরা সিদ্ধান্ত নিলেই বরিশাল মহানগরীর ময়দান পরিবর্তন হতে বাধ্য।
সরকারের উদ্দেশ্যে মহানগর আমির বলেন, বরিশালে লোডশেডিং প্রকট, সরকারকে বিদ্যুৎসহ জনগুরুত্বপূর্ণ সমস্যা সমূহ সমাধানে উদ্যোগ গ্রহণ করতে হবে। দ্রব্য মূল্য বৃদ্ধির কারনে জনগণের মধ্যে হতাশা লক্ষনীয়, সরকার রুটি রুজির ব্যাবস্থা সহজ করতে না পারে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে না পরে জনগণ ঘরে বসে থাকবেনা। জনগণের প্রতিনিধিত্ব কারী সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে ছিল এবং আগামী দিনেও জনগণের পাশে থাকবে, ইনশাআল্লাহ্।
মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মাওলানা আতিকুল্লাহ ও তারিকুল ইসলামইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি হাসান নাঈম, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা জয়নুল আবেদীন, মুহাম্মদ জাফর ইকবাল, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিন, কোতয়ালী উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন, কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ, ব্যাংকার্স বিভাগের সভাপতি মুজিবুর রহমান, মহানগর শিবির সেক্রেটারি আসিফুল হক প্রমুখ নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স