মুন্সিগঞ্জের লৌহজং থেকে প্রায় ৩৩ হাজার টাকা মূল্যমানের ১১০ পিস ইয়াবাসহ ০১ জন’কে গ্রেফতার করেছে র্যাব-১০
মুন্সিগঞ্জের লৌহজং থেকে প্রায় ৩৩ হাজার টাকা মূল্যমানের ১১০ পিস ইয়াবাসহ ০১ জন’কে গ্রেফতার করেছে র্যাব-১০
নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জের লৌহজং থেকে প্রায় ৩৩ হাজার টাকা মূল্যমানের ১১০ পিস ইয়াবাসহ ০১ জন’কে গ্রেফতার করেছে র্যাব-১০
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর একটি পরিকল্পিত অভিযানে মুন্সিগঞ্জের জেলার লৌহজং থানা এলাকা থেকে ১১০ (একশত দশ) পিস ইয়াবাসহ মোঃ দেলোয়ার মৃধা (৪১) নামে একজনকে গ্রেফতার করা হয়|
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ১৪/০৪/২০২৬ তারিখে সকাল অনুমান ১১.১০ ঘটিকায় র্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন বৌলতলী এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে ১১০ (একশত দশ) পিস ইয়াবা, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩৩,০০০/- (তেত্রিশ হাজার টাকা), সহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করে| গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ দেলোয়ার মৃধা (৪১), পিতা- মৃত মকবুল হোসেন মৃধা, সাং- বৌলতলী, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়| গ্রেফতারকৃত আসামীকে উদ্ধারকৃত আলামত ইয়াবাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে|
| প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী| সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উল্লেখ্য, গ্রেফতারকৃত মোঃ দেলোয়ার মৃধা (৪১) মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার একটি মাদক মামলার আসামী|
র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়| র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে| ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে|
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স