রাণীশংকৈলে দেওয়াল চাপা পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
রাণীশংকৈলে দেওয়াল চাপা পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে দেওয়াল চাপা পড়ে মোবাশ্বিরা নামের ৩ বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উত্তর পার্শ্বে এই দুর্ঘটনা ঘটে।নিহত মোবাশ্বিরা রাণীশংকৈল ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক মনজুর আলমের কনিষ্ঠ কন্যা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে মোবাশ্বিরা বাড়ির গেটের পাশে আরও কয়েকজন শিশুর সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় গেট সংলগ্ন একটি জরাজীর্ণ ও দুর্বল দেওয়াল হঠাৎ তাদের ওপর ধসে পড়ে।
অন্য শিশুরা সরে যেতে পারলেও মোবাশ্বিরা দেওয়ালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়। এলাকা ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স