ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৪ ১৮:২৩:৫১
টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রী টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
টেকনাফ স্থলবন্দর দিয়ে সীমান্ত বাণিজ্য টানা এক বছর ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে বাণিজ্য কার্যক্রম স্থবির থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে হতাশা বিরাজ করছে। সরকারও রাজস্ব হারাচ্ছে।

এ পরিস্থিতিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরিদর্শনকালে তিনি বন্দর এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন।

জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা ও সীমান্ত পরিস্থিতির অবনতির কারণে গত এক বছর ধরে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সরকার বিপুল রাজস্ব হারানোর পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা নেমে এসেছে।

উল্লেখ্য, বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে টেকনাফ স্থলবন্দর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি হয় এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব পায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ