ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৪ ১৭:৩০:০৮
​আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা ​আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় নববর্ষের শুভ সূচনা।

এই উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড ঘুরে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন সাংসদ আব্দুল মহিত তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া,

উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আতোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, নানা শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উৎসবে যোগ করে বাড়তি প্রাণচাঞ্চল্য। পাশাপাশি, আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা, যেখানে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের নানা উপকরণ স্থান পেয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ