ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৪ ১৭:২৩:৫৭
হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং সতর্ক করেছেন, হরমুজ প্রণালী ঘিরে বাড়তে থাকা উত্তেজনা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও সরবরাহ শৃঙ্খলে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। খবর মিডল ইস্ট আইয়ের।


মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি ও কাঁচামাল বাজারে অস্থিরতা দীর্ঘ সময় ধরে চলবে—এটি এখন অনিবার্য হিসেবে ধরে নিতে হবে।


লি জে মিউং বলেন, বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি ও কাঁচামাল সরবরাহ শৃঙ্খলে সমস্যা এবং উচ্চ তেলের দাম অব্যাহত থাকবে।


তিনি দ্রুত বিকল্প সরবরাহ পথ তৈরির পাশাপাশি শিল্প খাতে কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দেন।

প্রেসিডেন্ট আরো বলেন, বিকল্প সরবরাহ শৃঙ্খলা গড়ে তোলা, মধ্য ও দীর্ঘমেয়াদি শিল্প পুনর্গঠন এবং প্লাস্টিক-পরবর্তী অর্থনীতিতে রূপান্তরকে জাতীয় কৌশলগত অগ্রাধিকার হিসেবে নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ