ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৪ ১৭:০৩:৫৭
র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক
নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটে র‍্যাব-১৩-এর অভিযানে ২০ বোতল নিষিদ্ধ ‘এস্কাফ’সহ লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের এমপি রোকন উদ্দিন বাবুলের ভাতিজা ইলিয়াছ হোসেন ওরফে লিটন এবং তার সহযোগী আমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার র‌্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৩ জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।এ সময় এমপির ভাই আলহাজ মফিজ উদ্দিনের ছেলে ইলিয়াছ হোসেন ওরফে লিটনের (৪৮) বসতবাড়ির গোয়ালঘর থেকে সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ২০ বোতল নিষিদ্ধ ‘এস্কাফ’ জব্দ করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী ইলিয়াছ হোসেন ও তার সহযোগী আমিনুর রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয়।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ আসামিদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তারা।

এ ব্যাপারে লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল আমার দেশকে জানান, আমার নির্বাচনী এলাকা আদিতমারী এবং কালীগঞ্জে মাদক এবং জুয়ার ব্যাপারে জিরো টলারেন্স। এ বিষয়ে কোন আপোষ করা হবে না বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার  গোস্বামী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ