ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​কেন্দুয়ায গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৪ ১৫:৪৪:৩৪
​কেন্দুয়ায গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ​কেন্দুয়ায গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় লিলি রাজভর (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দলপা ইউনিয়নের দৈলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ির আঁচল পেঁচিয়ে আত্মহত্যা করেন লিলি। দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লিলির স্বামী স্বপন রাজভর। তিনি কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি নিঃসন্তান ছিলেন।

কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ