ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​কেন্দুয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৪ ১৫:১৯:৩৫
​কেন্দুয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ​কেন্দুয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ৮ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে পান্তা ভুজনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

পরে একই মাঠে অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠান, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং আকর্ষণীয় পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নুরুল হক, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ রিফাতুল ইসলাম বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করে এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।

দিনব্যাপী এ আয়োজন ঘিরে উপজেলার সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে উদযাপিত বর্ষবরণ অনুষ্ঠান কেন্দুয়ায় চিরচেনা বাঙালিয়ানা ফিরে আসার পাশাপাশি স্থানীয়দের মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

এছাড়াও সরকারি, বেসরকারি বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনীতিক সংগঠনগুলো স্ব-স্ব উদ্যোগে ১ লা বৈশাখকে বিভিন্ন আঙ্গিকে বরন করে নেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ