ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সলঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান দুই মিষ্টির দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৪ ০১:২৩:০৮
সলঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান দুই মিষ্টির দোকানে জরিমানা সলঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান দুই মিষ্টির দোকানে জরিমানা
 
মো: আখতার হোসেন হিরন,
স্টাফ রিপোর্টার :
 
সিরাজগঞ্জের সলঙ্গায় ভোক্তা অধিদপ্তর ও টাস্কফোর্সের অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানে জরিমানা আরোপ করা হয়েছে। আজ সোমবার রায়গঞ্জ উপজেলা প্রশাসন এবং র‍্যাব-১২ এর সহযোগিতায় সলঙ্গা বাজারে জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।


সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখের নেতৃত্বে অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন, দই এ মোড়ক ব্যবহার না করা। যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আলিম হোটেল এন্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ত্রিশ হাজার টাকা এবং এভারগ্রীণ প্লাসকে দশ হাজার টাকা সহ মোট চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

 এছাড়াও ভোজ্য তেল ও এলপিজি গ্যাসের দোকানে বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক। জনস্বার্থে এ অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ