ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাব-১৩ এর অভিযানে রংপুরে চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার প্রধান ২ জন আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৪ ০০:১৬:৫০
র‌্যাব-১৩ এর অভিযানে রংপুরে চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার প্রধান ২ জন আসামি গ্রেফতার র‌্যাব-১৩ এর অভিযানে রংপুরে চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার প্রধান ২ জন আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-১৩ এর অভিযানে রংপুরে চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার প্রধান ২ জন আসামি গ্রেফতার
 
 বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
 
  ঘটনার বিষয়ে বাদী মোঃ আব্দুস সামাদ এর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, পূর্ব শত্রুতার জের ধরে ধৃত আসামি এবং তাদের সহযোগিরা গত ০৯/০৪/২০২৬ ইং তারিখে ধারালো অস্ত্র দ্বারা ভিকটিমের গলার ডানপাশে সজোরে কোপ মারলে ভিকটিমের গলার ডান পাশে কানের নিচে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং আসামিরা ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে ত্যাগ করে। বাদী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে কোতয়ালী থানাকে অবগত করলে থানা পুলিশ ভিকটিমের লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুর মহানগরীর কোতয়ালী থানায় পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৫০৬/১১৪/১৪৯ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪। 
 
ঘটনাটি অত্যন্ত  মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়|
 
| এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুরের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৩/০৪/২০২৬ তারিখ বিকাল ০৫.৪০ ঘটিকায় রংপুর জেলার মিঠাপুকুর থানার ইমাদপুর ইউনিয়ন এর সাহাপাড়া জনৈক রুবেল এর বাড়ী অভিযান পরিচালনা করে আসামী ১| মোঃ মমিন মিয়া (৪২), পিতা-মৃত মুসলিম ও ২| মোছাঃ সুইটি বেগম (৩৫), স্বামী-মোঃ মমিন মিয়া, পিতা-মৃত রহিম মিয়া, উভয় সাং-রবার্টসনগঞ্জ তাঁতীপাড়া, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর'দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়| 
 
 প্রাথমিকভাবে জানা যায় যে, পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকান্ড সংঘটিত হয়। ঘটনার আগের দিন ০৮/০৪/২০২৬ ইং তারিখে  আসামি মোমিনের স্ত্রী সুইটি বেগম তার কন্যাকে নিয়ে স্কুল থেকে ফিরে আসার সময় ভিকটিম রাকিবের সাথে বাক-বিতন্ডা হয়। পরবর্তীতে, আসামি সুইটি বেগম তার স্বামী অপর আসামি মোমিনকে মোবাইল ফোনের মাধ্যমে অবগত করে মোমিনকে উস্কানি দেয়। এরই ধারাবাহিকতায় পরের দিন ভিকটিম রাকিবকে দেখতে পেয়ে আসামি মোমিন বাড়ি থেকে ছুরি এনে আঘাত করে।
 
পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে | এছাড়াও এই ধরনের সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে|  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ