ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখলেন বিকেএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৩ ২০:৪৪:১২
দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখলেন বিকেএমইএ সভাপতি দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখলেন বিকেএমইএ সভাপতি

মোঃআকতারু জ্জামান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
সোমবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের আমন্ত্রণে তিনি সম্ভাব্য অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ঢাকা থেকে আগত কয়েকজন উদ্যোক্তাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মোহাম্মদ হাতেম বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগটি সময়োপযোগী। এটি বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি উত্তরাঞ্চলে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আঞ্চলিক সমতা ভিত্তিক উন্নয়নের অংশ হিসেবে সরকার উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেবীগঞ্জে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান বাড়বে এবং জীবনমানের উন্নয়ন ঘটবে।

জানা গেছে, ২০২০ সালের ২৪ আগস্ট পঞ্চগড়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে ২৫০ দশমিক ৮৫ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১৮৫ দশমিক ৮৬ একর জমি ইতোমধ্যে বেজার অনুকূলে বন্দোবস্ত দেওয়া হয়েছে এবং বাকি জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমন কুমার দাস, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক, দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিকসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ