ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে জেলা পরিষদ প্রশাসককে কে গণসংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৩ ১৮:৫৭:২৪
নলছিটিতে জেলা পরিষদ প্রশাসককে কে গণসংবর্ধনা নলছিটিতে জেলা পরিষদ প্রশাসককে কে গণসংবর্ধনা
নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা:
ঝালকাঠির নলছিটিতে ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক,জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি  অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। 

সোমবার( ১৩ এপ্রিল) বিকেলে নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে নলছিটি উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন  এ সংবর্ধনার আয়োজন করে। 

এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন শাহিন,সদস্য সচিব পলাশ সজ্জন, পৌর যুবদলের আহবায়ক রুস্তম শরীফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন রাজন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন,উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান,  উপজেলা  ছাত্রদলের যুগ্ম আহবায়ক আদিফ হাসান প্রমুখ।

জেলা পরিষদ চেয়ারম্যান তার বক্তব্যে বলেন,  বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি দলের প্রতিটা ত্যাগী কর্মী মূল্যায়ন করবেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ