আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার, ১৮ শিক্ষার্থীর পদক অর্জন
আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার, ১৮ শিক্ষার্থীর পদক অর্জন
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক একাডেমিক অঙ্গনে আবারও সাফল্যের স্বাক্ষর রাখলো বাংলাদেশ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত GELOSEA ও ISLO International Round ২০২৬-এ অংশ নিয়ে দেশের ১৮ জন মেধাবী শিক্ষার্থী স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ ও ডায়মন্ডসহ বিভিন্ন পদক অর্জন করেছে।
গত ৫ এপ্রিল প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৭ এপ্রিল Pasir Ris এলাকার D’Marquee ভেন্যুতে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জানা গেছে, Global English Olympiad of Southeast Asia (GELOSEA) এবং ISLO International Spelling Bee & Linguistic Olympiad—এই দুইটি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে ইংরেজি ভাষা দক্ষতা, বানান ও ভাষাতাত্ত্বিক জ্ঞান যাচাই করা হয়।
বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশ (IOB)। প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ের বাছাই, নিবন্ধন, ভিসা, ভ্রমণ ও আন্তর্জাতিক অংশগ্রহণসহ সব ধরনের সহায়তা প্রদান করে থাকে।
প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে স্বর্ণপদক অর্জন করেন—দেব নীলা দত্ত, ইহান ওয়াইজ রহমান, সানায়া বিনতে সিফাত, জোয়া আহসান, আয়েশা আনোয়ার, মাহবীর জুবায়ের খান যায়ীম ও লগ্নজয়ী বড়ুয়া।
ডায়মন্ড পদক অর্জন করেন—অ্যারন আরিজ মোলিয়া, জায়ের আল নাহিয়ান (১ম রানার-আপ) এবং ফাতেমা মানহা ইসলাম (১ম রানার-আপ)।
রৌপ্যপদক পান—পারিসা দত্ত, কৃশম সিনহা কুশ, সাম সাদাত রেজা ও আদিয়ান হামজা আমিন।
এছাড়া হৃদি বড়ুয়া সিলভার অ্যাওয়ার্ড, মো. সুহাইয়েব শাহজোর ও সুয়াইব রহমান সাদ ব্রোঞ্জ পদক অর্জন করেন। আলাউল আল তারফিহ ইয়াসরিব বিশেষ সিলভার (১ম রানার-আপ) সম্মাননা লাভ করেন।
এই সাফল্য শিক্ষার্থীদের মেধা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি তাদের পরিবার, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশ (IOB) সকল বিজয়ীকে অভিনন্দন জানিয়ে বলেছে, এ ধরনের অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার সক্ষমতা আরও দৃঢ়ভাবে তুলে ধরছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এমন সাফল্য দেশের শিক্ষাক্ষেত্রে নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স