ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিগগিরই ৪ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন মার্কিনিরা: গালিবাফ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৩ ১৫:৩৭:২৭
শিগগিরই ৪ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন মার্কিনিরা: গালিবাফ শিগগিরই ৪ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন মার্কিনিরা: গালিবাফ
নিজস্ব প্রতিবেদক
হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধ করার মার্কিন ঘোষণার প্রতিক্রিয়ায় ইরান বলেছে, তারা মার্কিন হুমকির মুখে নতি স্বীকার করবে না। শান্তি-আলোচনার নেতৃত্বদানকারী ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন অবরোধের ঘোষণার প্রতিক্রিয়ায় বলেন, শিগগিরই মার্কিনিরা চার বা পাঁচ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন।

আজ রোববার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনে লেখেন, ‘বর্তমান জ্বালানি তেলের দাম উপভোগ করে নিন। আপনাদের এই তথাকথিত ‘অবরোধের’ কারণে শিগগিরই আপনারা চার বা পাঁচ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন।’

এই পোস্টে তেলের দাম আরো বাড়ার ইঙ্গিত বোঝা যায়।

গালিবাফ এর আগেও বলেছিলেন যে, ইরান হুমকির চাপে আত্মসমর্পণ করবে না’।

হরমুজ প্রণালিতে ‘সকল জাহাজ’ অবরোধ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে, ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে দিয়েছে যে, এই জলপথের কাছাকাছি আসা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ