ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামের উলিপুরে আখের আলীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৩ ১৫:৩৪:৫০
কুড়িগ্রামের উলিপুরে আখের আলীর রহস্যজনক মৃত্যু কুড়িগ্রামের উলিপুরে আখের আলীর রহস্যজনক মৃত্যু
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঢেঁকিয়ারাম গ্রামে মোঃ আখের আলী (৫৫) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকালে এ ঘটনা ঘটে।
 
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে আখের আলীর পুত্রবধূ ঘরের পাশে একটি বাঁশের খুঁটির সঙ্গে দোলনার দড়ি দিয়ে তাকে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আখের আলী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং প্যারালাইসিসে ভুগছিলেন। এছাড়াও তিনি মানসিক সমস্যায় আক্রান্ত ছিলেন বলে স্থানীয়দের দাবি। সম্প্রতি তার আচরণ অস্বাভাবিক হয়ে উঠেছিল এবং এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
 
মৃত আখের আলীর একটি কন্যা সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
এ বিষয়ে উলিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
স্থানীয়দের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ