ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের বাইরে বের হয়ে বুনোহাতির মুখোমুখি, শুরের আঘাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৩ ১২:২৬:০৬
ঘরের বাইরে বের হয়ে বুনোহাতির মুখোমুখি, শুরের আঘাতে যুবকের মৃত্যু ঘরের বাইরে বের হয়ে বুনোহাতির মুখোমুখি, শুরের আঘাতে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৭নং ওয়ার্ড চাকুয়াপাড়া সন্ধ্যার পর ঘরের বাইরে বের হয়ে বুনোহাতির শুরের আঘাতে এক যুবক মারা গেছেন। নিহত মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টার (৫০) একই ইউনিয়নের চিৎমরম বড় পাড়ার মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে।


চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, রোববার সন্ধ্যায় চাকুয়া পাড়া এলাকায় তিনি বুনোহাতির মুখোমুখি হলে তাকে শুর দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।


পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন (ডিএফও) জানান, বিষয়টা দুঃখজনক তবে ঘটনাস্থলে আমাদের বন বিভাগের লোকজন গিয়েছে। সরকারি আইন ও প্রক্রিয়া অনুযায়ী নিহত ব্যক্তিকে ৩ লাখ টাকা দেয়ার কথা জানান।


চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম সাকের (ওসি) জানান, ঘটনাস্থল অনেক দুর্গম হওয়ায় আমরা বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করবো।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ