ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৩ ১০:৪৮:০৩
ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১ ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন। গুরুতর আহত পিকআপের চালক ও হেলপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় জেলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে টেকেরহাট মহাসড়কের আড়ুয়া কান্দি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আহত যাত্রীদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। স্টেশন অফিসার সোহেল রহমান দৈনিক আমার দেশ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিগঞ্জ এলাকা থেকে বাঙ্গিফল ভর্তি পিকআপ গাড়িটি ভাঙ্গা উপজেলার আরুয়াকান্দি মাঠ সংলগ্ন সেতু পার হওয়ার সময় বিপরীতগামী ফরিদপুর থেকে ছেড়ে আসা শাহজালাল পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। শাহজালাল পরিবহনের বাসটি উল্টে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে এবং ঘটনাস্থলেই বাসের অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ