পাবনা সদর থানা এলাকা থেকে ০৪ টি অস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ ০৪ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব
পাবনা সদর থানা এলাকা থেকে ০৪ টি অস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ ০৪ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব
নিজস্ব প্রতিবেদক
পাবনা সদর থানা এলাকা থেকে ০৪ টি অস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ ০৪ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব
| র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে| একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করে র্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রেখেছে|
এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প ও সিপিএসসি, লালবাগ ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল র্যাব-১২ এর সহযোগিতায় অদ্য ১২/০৪/২০২৬ তারিখ রাত অনুমান ০৩.০০ ঘটিকার সময় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাবনা জেলার সদর থানাধীন হাড়িবাড়ীয়া ও বিলভেদুড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে| উক্ত অভিযানে ০১ টি দেশীয় ওয়ান শুটার গান, ০২ টি শুটার গান, ০১ টি রিভালবার এবং ১৬ রাউন্ড কার্তুজসহ ০৪ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম আলী রোহান রাকা (২১), পিতা- মো: আবুল কালাম আজাদ, সাং- হাড়িবাড়ীয়া, ২| মো: আকাশ প্রামানিক (২২), পিতা- মৃত- আজিজুল প্রামাণিক, ৩| আব্দুস সালাম ঠান্ডু (৫২), পিতা- হোসেন প্রামানিক, ও ৪| মো: সিরাজুল ইসলাম (৩০), পিতা- আব্দুল কাদের, সর্ব সাং- বিলভেদুরিয়া, সর্ব থানা- পাবনা সদর, জেলা- পাবনা বলে জানা যায়|
| এই অভিযান র্যাব‑১০ এর নিরবিচ্ছিন্ন গোয়েন্দা কাজ, সময়োপযোগী প্রতিক্রিয়া ও দক্ষতার নিদর্শন| অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম উন্মোচনে এটি একটি প্রশংসনীয় উদাহরণ| আপনার কাছে যদি কোথাও অবৈধ অস্ত্র, মাদকের বেচাকেনা বা অপরাধমূলক কার্যকলাপের তথ্য থাকে, তাহলে দয়া করে তা র্যাবকে অবহিত করুন| আপনার একটি তথ্য একটি পরিবার বা জীবনের রক্ষাকবচ হতে পারে|
| গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স