ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​জামালপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১২ ২২:৪৫:১১
​জামালপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত ​জামালপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ রাকিব হাসান, জামালপুরঃ

উন্নয়নশীল বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ–২০২৬ উপলক্ষে বিজ্ঞান মেলা,বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১২এপ্রিল )বিকালে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. শাহ মোঃ ওয়ারেজ আলী মামুন এমপি, মাননীয় সংসদ সদস্য, জামালপুর সদর-৫।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিউর রহমান শফি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম।  অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিজ্ঞান মেলা,কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, দেশের উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা অপরিসীম। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা প্রশাসন, জামালপুর সদর আয়োজনে  অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ