ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরের পার্বতীপুরে র‍্যাব-১৩ এর অভিযানে ১৭৫৯ পিস ইয়াবা এবং ০১টি মোটরসাইকেল জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১২ ১৪:০৯:৫০
দিনাজপুরের পার্বতীপুরে  র‍্যাব-১৩ এর অভিযানে ১৭৫৯ পিস ইয়াবা এবং  ০১টি মোটরসাইকেল জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। দিনাজপুরের পার্বতীপুরে র‍্যাব-১৩ এর অভিযানে ১৭৫৯ পিস ইয়াবা এবং ০১টি মোটরসাইকেল জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক


দিনাজপুরের পার্বতীপুরে  র‍্যাব-১৩ এর অভিযানে ১৭৫৯ পিস ইয়াবা এবং  ০১টি মোটরসাইকেল জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
 
 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
 র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ইং ১১/০৪/২০২৬ তারিখ বিকাল ০৪.৪০ ঘটিকার সময় দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন ১০ নং মধ্যপাড়া ইউপি অন্তর্গত পলিপাড়া সাকিনস্থ জনৈক মোঃ রিপন মিয়া (৪২) এর মুদি দোকানের সামনে দিনাজপুর হতে ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের তল্লাশীকালে আসামিদের হেফাজতে থাকা কালো রংয়ের জিপার প্যাকের মধ্যে রক্ষিত ১৭৫৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল জব্দসহ তিনজন মাদক ব্যবসায়ী ১। মোঃ জিকরুল (৩৫), পিতা- মোঃ মহাসেন আলী, সাং-কাঁচাবাড়ি কোনাপাড়া, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর, ২। মোঃ বেলাল মিয়া (৩৮), পিতা-তহমীর উদ্দিন, সাং-মাদাইখামার, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর এবং ৩। মোছাঃ সখিনা বেগম (৩৬), পিতা- রফিতুল্লাহ, সাং-টিকুর, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর'গণকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
 
 
 প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে দিনাজপুর, রংপুরসহ দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে  এবং অভিনব কায়দায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।
 
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ধৃত আসামিদের এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ