ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় কৃষকদল নেতাকে মামলায় ফাসাতে অভিনব কায়দা: সচেতন মহলের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১২ ০১:১৯:১০
ভালুকায় কৃষকদল নেতাকে মামলায় ফাসাতে অভিনব কায়দা: সচেতন মহলের নিন্দা ভালুকায় কৃষকদল নেতাকে মামলায় ফাসাতে অভিনব কায়দা: সচেতন মহলের নিন্দা

 

ভালুকা প্রতিনিধিঃ-

ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে দুই পরিবারের দীর্ঘদিনের ঝামেলা নিরসন করতে গিয়ে মিথ্যা মামলার আসামি হয়েছেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান টিপু। স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার হবিড়বাড়ি ইউনিয়নের পাড়াগাও বড়চালা এলাকার মৃত মান্নান মিয়ার স্ত্রী বেবী আক্তারের জমি দখলের উদ্দেশ্যে হোসেন মিয়া এবং তার স্ত্রী কবিতা চৌহান গং দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলেন।

এ নিয়ে একাধিক বার সালিস বৈঠক করলেও সমাধান করতে ব্যর্থ হন বিচারকরা। ঘটনার দিন দুই জা এর মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি হয় বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় বেবী এবং কবিতা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন। 

 

 এদিকে কবিতা রানী চৌহান নিজের মাথায় সামান্য আঘাত ও হাতে আঘাতের নাটক সাজিয়ে কোন এক অদৃশ্য শক্তির সহায়তায় ভালুকা মডেল থানায় মোতালেব মিয়া,  বেবি আক্তার,  টিপু মিয়ার নামে মামলা রজু করেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ নিজেদের পারিবারিক ঘটনায়

উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক টিপুকে  পরিকল্পিতভাবে আসামি করা হয়েছে। মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে যে ১২ মার্চ মারামারি হয়েছে এবং কবিতা চৌহানের মাথা ফাটে এবং হাত ভেঙ্গে যায় অথচ ঘটনাস্থলে গিয়ে ভিন্ন চিত্র লক্ষ্য করা যায়।

ঘটনাস্থলের আশপাশে বসবাসরত প্রত্যেকে জানিয়েছে সামান্য বিষয় নিয়ে দুই নারীর ঝগড়া হয়েছে এখানে টিপু বা মোতালেবের কোন সংশ্লিষ্টতা নেই।  এমন মিথ্যা ও সাজানো ঘটনায় মামলা রজু করায় স্থানীয় নেতৃবৃন্দ, ইউপি সদস্য সহ সকলেই নিন্দা জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ