ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ২১:৩৪:৩১
সংরক্ষিত নারী আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়নপত্র সংগ্রহ সংরক্ষিত নারী আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়নপত্র সংগ্রহ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ময়মনসিংহের গৌরীপুরের কৃতি সন্তান ও রাজপথের লড়াকু নেত্রী ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি| শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন|

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের ত্যাগী ও সক্রিয় নারী নেত্রীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন| তৃণমূল থেকে কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির পরিচিত মুখ তানজিন চৌধুরী লিলি মনোনয়ন ফরম ক্রয় করেন| মনোনয়নপত্র সংগ্রহকালে তাঁর সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন|
তানজিন চৌধুরী লিলির এই মনোনয়নপত্র সংগ্রহের খবরে গৌরীপুরের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে|

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল বলেন, “জাতীয়তাবাদী রাজনীতির লড়াকু ও সাহসী নেত্রী, আমাদের সকলের প্রিয় তানজিন চৌধুরী লিলি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন| দীর্ঘদিন আমরা একসাথে রাজপথে লড়াই-সংগ্রাম করেছি| তিনি রাজপথের একজন পরিক্ষীত ˆসনিক| বিগত ˆ¯^রাচারী সরকারের আমলে অসংখ্য মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি; বরং উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দলকে সুসংগঠিত রাখতে দিনরাত কাজ করে গেছেন| আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দল ত্যাগী ও রাজপথের লড়াকু নেতৃত্বকে মূল্যায়ন করবেন|
তানজিন চৌধুরী লিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন| ১/১১-এর উত্তাল সময়ে ছাত্র-শিক্ষক আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিতে গিয়ে তিনি দীর্ঘ সময় কারাবরণ ও একাধিক মামলার শিকার হন| বিগত সরকারের আমলেও রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হলেও মাঠের রাজনীতিতে তিনি ছিলেন সক্রিয় ও আপসহীন| বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন| এছাড়াও তিনি গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন|

মনোনয়নপত্র সংগ্রহ করে তানজিন চৌধুরী লিলি বলেন, “শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে সবসময় সক্রিয় ছিলাম| দল আমার শ্রম ও ত্যাগের মূল্যায়ন করবে বলে আমি আশাবাদী| সংরক্ষিত নারী আসনে আমাকে সুযোগ দেওয়া হলে নারী অধিকার রক্ষা ও নিজ এলাকার উন্নয়নে আত্মনিয়োগ করব|”
গভীর শ্রদ্ধার সাথে বাবা-মাকে স্মরণ করে তিনি বলেন, ‘তাদের ত্যাগ, ভালোবাসা ও দোয়ার কারণেই আমি আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছি|’

দলীয় সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সহকর্মীদের সাহস, ত্যাগ ও অনুপ্রেরণাই আমাকে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে|’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ