ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে ইসরাইলি বিমান হামলায় ১০ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ১৯:৪৮:৩২
লেবাননে ইসরাইলি বিমান হামলায় ১০ জন নিহত লেবাননে ইসরাইলি বিমান হামলায় ১০ জন নিহত
নিজস্ব প্রতিবেদক
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির দিন থেকে লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। হামলায় ওই দিনই বহু বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। এরপর থেকেই ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সর্বশেষ ইসরাইলি বিমান হামলায় পৃথক পৃথক স্থানে ১০ জন মারা যাওয়ার কথা জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, নাবাতিয়া জেলার কাফার সির শহরে ইসরাইলি বিমান হামলায় একজন প্যারামেডিকসহ চারজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

এছাড়াও নাবাতিয়া জেলারই জেফতা শহরে আরেকটি ইসরাইলি হামলায় লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্যসহ তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

নাবাতিয়া জেলারই টুল শহরে তৃতীয় একটি ইসরাইলি হামলায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ