ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ বাস চালক আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ১৮:৩১:৪৪
চৌদ্দগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ বাস চালক আটক চৌদ্দগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ বাস চালক আটক
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জহিরুল ইসলাম (৪২) নামে এক বাস চালককে আটক করা হয়েছে।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলার নারানকরা এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত জহিরুল ইসলাম ঢাকার লালবাগ এলাকার তাজুল ইসলামের ছেলে।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বাসযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। এসব মাদক তিনি পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বিক্রি করতেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১১ এর মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে মেজর সাদমান ইবনে আলম বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ