ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে ঢাকার নিন্দা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ১১:৫৩:১৯
ইসরাইলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে ঢাকার নিন্দা ইসরাইলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে ঢাকার নিন্দা
নিজস্ব প্রতিবেদক
লেবাননে ইসরাইলি হামলায় বাংলাদেশি এক নারীর মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তিতে এই নিন্দা জানিয়েছে।

বিবৃ‌তিতে বলা হয়েছে, লেবাননে সাম্প্রতিক ইসরাইলি হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও হতাহতের ঘটনায় নিন্দা জানায় বাংলাদেশ। এই ঘটনা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করেছে।

বাংলাদেশের ভাষ্য, ‘বৈরুতে ইসরাইলি হামলায় দিপালী বেগমের মর্মান্তিক মৃত্যুরও নিন্দা জানায় বাংলাদেশ। বাংলাদেশ সরকার তার প‌রিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে শোকাহত পরিবারের এই কঠিন সময়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।’

এতে আরো বলা হয়েছে, ‘লেবাননে বাংলাদেশ দূতাবাস দিপালীর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং পরিস্থিতি অনুযায়ী তার লাশ দেশে ফিরিয়ে আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ