ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ১১:৪২:০৪
বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার তিনানীপাড়া মেসার্স পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের সামনে অনুমোদনহীনভাবে পেট্রোল ও ডিজেল মজুদ রেখে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি দামে বিক্রির দায়ে মো. জামরুল মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) রাত ১০ টার দিকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমা-উল হুসনা।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বকশীগঞ্জ তিনানীপাড়া ফিলিং স্টেশনের সামনে জামরুল মিয়া তার নিজস্ব দোকানে জ্বালানি তেল মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন। এর আগেও জামরুল মিয়ার দোকান থেকে ১২০ লিটার পেট্রোল উদ্ধার করে ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করেছিলেন উপজেলা প্রশাসন। প্রশাসনের সতর্কবার্তা তোয়াক্কা না করে পুনরায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিল। একই সঙ্গে সরকার নির্ধারিত দামের তুলনায় দ্বিগুণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জামরুল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করায় জামরুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব অনিয়ম ও তেল মজুদকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ