ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণফুলীতে পুলিশের কাছে ধরা দিল খুনি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ১১:৩৩:৩২
কর্ণফুলীতে পুলিশের কাছে ধরা দিল খুনি কর্ণফুলীতে পুলিশের কাছে ধরা দিল খুনি
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় প্রকাশ্যে এক ব্যক্তিকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দিদার আলম (ডলার দিদার) (৪৮)। তিনি পটিয়া উপজেলার ৭ নং জিরি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোহাম্মদনগর এলাকার চানমিয়া হাজিবাড়ির মৃত আহম্মদ মিয়ার ছেলে। তিনি চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে ব্যবসা করতেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার পর জনতার হাত থেকে রক্ষা পেতে অভিযুক্ত নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন।

অভিযুক্ত আবু তৈয়ব (৪৭) একই ইউনিয়নের মোহাম্মদনগর এলাকার রুস্তমের বাড়ির মৃত কবির আহমদের ছেলে।

কর্ণফুলী থানার ওসি শাহীনুর আলম জানান, মইজ্যারটেক এলাকায় একজনকে হত্যা করে পালানোর সময় পুলিশ একজনকে আটক করে। টাকাসংক্রান্ত বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ