নিজস্ব প্রতিবেদক
লেবাননের নাবাতিয়েতে ইসরাইলি হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৩ জন সদস্য নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, নাবাতিয়েতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল । সরকারি কমপ্লেক্সের কাছে অবস্থিত রাষ্ট্রীয় নিরাপত্তা কার্যালয়েও হামলা হয়েছে।
এই হামলা এমন এক সময়ে ঘটল যখন লেবানন সরকার আগামী সপ্তাহে ইসরাইলের সঙ্গে একটি যুদ্ধ শেষ করার জন্য আলোচনার প্রস্তুতি নিচ্ছে। মার্চের শুরুতে শুরু হওয়া এই যুদ্ধে লেবাননে প্রায় এক হাজার ৯০০ জন নিহত হয়েছেন।
লেবাননের প্রেসিডেন্ট শুক্রবার জানান, ইসরাইল-হেজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি এবং প্রতিবেশী দেশ দুটির মধ্যে আলোচনা শুরু করার বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে ওয়াশিংটনে তেলআবিবের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।