ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালী থানা প্রাঙ্গণে সবজি চাষ/ ওসির উদ্যোগে মেটানো হচ্ছে পুষ্টির চাহিদা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১১ ০০:২১:১৪
কাউখালী থানা প্রাঙ্গণে সবজি চাষ/ ওসির উদ্যোগে মেটানো হচ্ছে পুষ্টির চাহিদা কাউখালী থানা প্রাঙ্গণে সবজি চাষ/ ওসির উদ্যোগে মেটানো হচ্ছে পুষ্টির চাহিদা
 
 
কাউখালী প্রতিনিধি 
 
পুলিশি সেবার পাশাপাশি সৃজনশীল ও জনকল্যাণমূলক কাজে দৃষ্টান্ত স্থাপন করেছে পিরোজপুরের কাউখালী থানা। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইনের উদ্যোগ ও পরিকল্পনায় থানা চত্বরের পতিত জমিতে গড়ে তোলা হয়েছে একটি বিষমুক্ত সবজি বাগান। এই বাগান থেকে উৎপাদিত টাটকা সবজি দিয়ে এখন থানার পুলিশ সদস্যদের দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটানো হচ্ছে।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, থানার চারপাশের এক সময়ের পরিত্যক্ত ও আগাছা ঘেরা জায়গাগুলো এখন ভরে আছে সবুজ আর সতেজ সবজিতে। বাগানে চাষ করা হয়েছে পেঁপে, মিষ্টি কুমড়া, শসা, বেগুন, লাল শাক, ঢেঁড়স, ডাটা,রেহা, পুঁইশাক ও কাঁচা মরিচসহ নানা ধরনের মৌসুমি সবজি। নিয়মিত পরিচর্যার ফলে ফলনও হয়েছে বেশ আশানুরূপ। সবজির পাশাপাশি সৌন্দর্য বন্ধনে জন্য বিভিন্ন প্রকারের ফুলের গাছ রয়েছে রয়েছে থানা প্রাঙ্গনে।
 
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে 'এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে'—এই লক্ষ্য থেকেই আমরা থানা প্রাঙ্গণের পতিত জায়গায় সবজি চাষের পরিকল্পনা করি। এতে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ সুন্দর থাকছে, অন্যদিকে পুলিশ সদস্যরা ফরমালিনমুক্ত ও বিষমুক্ত তাজা সবজির স্বাদ পাচ্ছেন। নিজের হাতে করা বাগানের সবজি খাওয়ার আনন্দই অন্যরকম।
 
থানার পুলিশ সদস্যরা অবসরে এই বাগানের পরিচর্যা করেন, যা তাদের মানসিক প্রশান্তি ও শরীরচর্চায় সহায়ক ভূমিকা রাখছে। ওসির এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে। অনেকে মনে করছেন, কাউখালী থানার এই দৃষ্টিনন্দন সবজি বাগান কৃষি বিপ্লব ও স্বনির্ভরতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ