ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশে পরিবার, দেশে সম্পদ বিক্রি-ডা. ভাস্কর সাহাকে ঘিরে নানা গুঞ্জন, পাড়ি দিতে পারেন ভারতে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১০ ১৮:৪২:৫১
বিদেশে পরিবার, দেশে সম্পদ বিক্রি-ডা. ভাস্কর সাহাকে ঘিরে নানা গুঞ্জন, পাড়ি দিতে পারেন ভারতে বিদেশে পরিবার, দেশে সম্পদ বিক্রি-ডা. ভাস্কর সাহাকে ঘিরে নানা গুঞ্জন, পাড়ি দিতে পারেন ভারতে

নিজস্ব প্রতিবেদক
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. ভাস্কর সাহার বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ গঠনের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে একটি মেডিকেল ভিসার জন্য আবেদন করেছেন। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট মহলে তার দেশত্যাগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।


সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে তিনি স্থায়ীভাবে বিদেশে চলে যেতে পারেন। ইতোমধ্যে তার স্ত্রী ও সন্তানরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থান করছেন বলেও জানা গেছে। বর্তমানে তিনি নিজ বাড়ির বাইরে বরিশাল সদর এলাকায় একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন বলে সূত্র জানিয়েছে।


অভিযোগ রয়েছে, ডা. ভাস্কর সাহা একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান “সাউথ অ্যাপোলো হাসপাতাল”-এর শেয়ার বিক্রি করে প্রায় দুই কোটি টাকা সংগ্রহ করেন এবং সেই অর্থ বিদেশে পাচার করেন। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অর্থ ভারতে স্থানান্তরের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।


প্রাথমিক অনুসন্ধানে আরও জানা গেছে, বরিশাল শহরে তার মালিকানাধীন অন্তত তিনটি ফ্ল্যাট রয়েছে, যার মধ্যে দুটি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া ভারতের পশ্চিম বঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এলাকায় তার নামে একাধিক বাড়ির তথ্যও উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে।


অন্যদিকে, তার পরিবারের সদস্যদের নাগরিকত্ব ও বিদেশে অবস্থান নিয়েও নানা প্রশ্ন উঠেছে।


স্থানীয়ভাবে আলোচিত রয়েছে যে, ডা. ভাস্কর সাহা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই ও দক্ষিণাঞ্চলের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল হাসনাত আবদুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


এ পরিস্থিতিতে সচেতন মহল সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর প্রতি জরুরি ভিত্তিতে নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছে। তাদের মতে- ভিসা প্রক্রিয়া ও সম্ভাব্য দেশত্যাগে নিয়ন্ত্রণ অর্থের উৎস অনুসন্ধান বিদেশে সম্পদের সত্যতা যাচাই দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

এ বিষয়ে ডা. ভাস্কর সাহার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

উল্লেখ্য,
উপরোক্ত অভিযোগসমূহ বিভিন্ন সূত্র ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে উপস্থাপিত।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ