ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে হামলায় স্তম্ভিত আয়ারল্যান্ড, যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১০ ১৮:২৪:২৬
লেবাননে হামলায় স্তম্ভিত আয়ারল্যান্ড, যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান লেবাননে হামলায় স্তম্ভিত আয়ারল্যান্ড, যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান
নিজস্ব প্রতিবেদক
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির দিনেই লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। এতে ২৫৪ জনের মৃত্যুসহ বহু বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। লেবাননে ইসরাইলের এমন নৃশংস হামলার নিন্দা জানিয়েছেন আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী এর পাশাপাশি সম্প্রতি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার আহ্বান জানিয়েছেন তিনি। খবর আলজাজিরার।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, লেবাননে ইসরাইলি হামলায় তিনি স্তম্ভিত এবং দেশটিতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাগির সঙ্গে ফোনে কথা বলার পর হেলেন ম্যাকেন্টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করেন, ’লেবাননজুড়ে ইসরাইলের নৃশংস হামলায় আমি স্তম্ভিত, এতে ২০০ জনেরও বেশি নিহত হয়েছেন।’

তিনি লিখেছেন, এই হামলাগুলো অগ্রহণযোগ্য এবং অবশ্যই বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, লেবাননসহ সকল পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ